ঢাকা ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪
সিলেট স্টারঃ নগরীর বিভিন্ন এলাকায় পানির অবৈধ সংযোগ বন্ধ ও বকেয়া বিল আদায়ে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নিয়মিত অভিযানে অংশ হিসেবে রবিবার (০৩ মার্চ) বন্দরবাজার ও ধোপাদাীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেবের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা আদায় করা হয়।
এসময় সহকারি প্রকৌশলী এনামুল হক তাপাদার, প্রকৌশলী রনধীর রায় এবং সিলেট মহানগর পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : রুহিন আহমদ ।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম