ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬
ঢাকা হ্যান্ট:-ফৌজদারি মামলায় কারাবন্দি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. শফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলে সংস্থাটির দায়িত্ব সাময়িকভাবে পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা।
মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা একটি অফিস আদেশে এ সিদ্ধান্ত ঘোষণা করে।
আদেশে উল্লেখ করা হয়, ফৌজদারি অভিযোগে কারাবন্দি থাকায় ড. শফিকুর রহমানের সরকারি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : রুহিন আহমদ ।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম