ঢাকা ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫
নিউজ ডেস্ক:-চায়ের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ১০ দিনে চার দফায় ‘দুই দেশ, একে অন্যের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানাল!
আজ টানা চতুর্থ দিনের মতো বাংলাদেশ ও ভারতের মধ্যে চরম উত্তেজনা চলেছে। দিনের শুরুতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ ও হুমকি প্রদান, ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসাকেন্দ্রে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানানো হয়,!
প্রধান সম্পাদক ও প্রকাশক : রুহিন আহমদ ।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম