ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬
নিউজ ডেস্ক:-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এর মাঝেই জামায়াতে ইসলামী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, সারাদেশে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর সংগ্রহ করছে জামায়াত ইসলামী।
আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে এসব অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, দেশের বিভিন্ন প্রান্তে জামায়াতে ইসলামীর প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ডের তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন। এটি স্পষ্টত নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। আমরা এ বিষয়ে তথ্য-প্রমাণসহ নির্বাচন কমিশনে একাধিক লিখিত অভিযোগ জমা দিয়েছি!.’
প্রধান সম্পাদক ও প্রকাশক : রুহিন আহমদ ।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম