ঢাকা ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
ডেস্ক নিউজ:-গরিব মানুষকে কম মূল্যে চিকিৎসাসেবার মূলমন্ত্র নিয়ে যাত্রা শুরু করেছিল গণস্বাস্থ্য কেন্দ্র। ৫৫ বছর পর সেই মন্ত্র থেকে সরে দুর্নীতি আর অব্যবস্থাপনার নজির গড়তে শুরু করেছে। আগের মতো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে রোগীর সংখ্যাও কমে গেছে।
হাসপাতালের বিছানা থেকে শুরু করে সরঞ্জাম—সবখানেই লেগে আছে মুক্তিযুদ্ধকালীন ফিল্ড হাসপাতালের চিহ্ন। গত ২১ এপ্রিল সাভারের মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্রের সদর দপ্তরে সরেজমিনে ঘুরে দেখা গেছে অনিয়ম, অব্যবস্থাপনার নিদারুণ চিত্র।
জানা গেছে, বর্তমানে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এখানে রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে সকাল ১১টার আগে কোনো চিকিৎসক আসেন না।
অথচ ডা. জাফরুল্লাহ চৌধুরী জীবিত থাকাকালে দুই শিফটে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখা হতো।
হাসপাতালের একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র এখন আর স্বাস্থ্যসেবার মন্ত্রে সীমাবদ্ধ নেই। এটি এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অস্ট্রেলিয়া থেকে একজন ডাক্তার এসেছিলেন, ডা. গিয়াসউদ্দিন আহমেদ।
হিসাব বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসপাতাল ও মেডিক্যাল কলেজের অনেক পুরনো যন্ত্রপাতি বিক্রি করে দেওয়া হয়েছে। নিয়ম হলো, এই প্রতিষ্ঠানের কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ বিক্রি করতে হলে বোর্ডের অনুমোদন লাগবে। পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতাও আছে। কিন্তু এযাবৎকালে অনেক কিছু বিক্রি করে দেওয়া হয়েছে কোনো টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই।
খোঁজ নিয়ে জানা গেছে, গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিক্রি করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য একটি স্বনামধন্য গ্রুপের সঙ্গে আর্থিক লেনদেনও হয়েছে। কিন্তু আইনি জটিলতার কারণে এটি হস্তান্তর করা যাচ্ছে না।
সরেজমিনে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পর প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. নাজিমউদ্দিন আহমেদ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর ওই প্রকাশ্য হুঁশিয়ারিতে দুর্নীতিবাজ কর্মকর্তারা ক্ষুব্ধ হন। ফলে একে একে ডা. গিয়াসউদ্দিন আহমেদ এবং অবশেষে ডা. নাজিমউদ্দিন আহমেদকে মব সৃষ্টি করে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বর্তমানে কথিত ট্রাস্টি বোর্ডে যাঁরা আছেন, তাঁদের স্বার্থও থাকতে পারে!।,
প্রধান সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।
