ঢাকা ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
ঢাকা হান্ট ডেস্ক:চলমান যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান থেমে নেই। সর্বশেষ বুধবার ভোরে লেবাননের হানিন শহরে বিমান হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকটি বসতবাড়ি ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে!;
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিএনএনএ জানিয়েছে, শুধু হানিন নয় এর আগে মঙ্গলবার রাতেও দক্ষিণাঞ্চলের নাকুরা শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। রাতভর সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। একই সময়ে খিয়াম শহরেও বিমান হামলার পাশাপাশি গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গত কয়েক দিন ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষের তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনী ও প্রতিপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতি উপেক্ষা করে মঙ্গলবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। লেবাননের সরকারি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।,
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে এবং পরিস্থিতি যে কোনো সময় আরও বড় সংঘর্ষে রূপ নিতে পারে।
তথ্যসূত্র: আল-জাজিরা, সিএনএন।
প্রধান সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।
