ঢাকায় আতঙ্কের এক নাম অটোরিকশা 

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

ঢাকায় আতঙ্কের এক নাম অটোরিকশা 
ডেস্ক নিউজ:-দিনদিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। রাজধানীর ভিআইপি রোড কিংবা অলিগলি কোথাও না কোথাও অটোরিকশার কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। ভেঙে পড়েছে ট্রাফিকব্যবস্থা!,প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাজধানী ঢাকায় অটোরিকশার বেপরোয়া চলাচল দিনদিন নাগরিক জীবনে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে!

রাজধানীবাসীর জোর দাবি, অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সড়কে প্রাণহানির সংখ্যা বাড়তেই থাকবে। 

খোঁজ নিয়ে জানা গেছে, বুয়েটের তৈরি উন্নত অটোরিকশার মডেলটি অনুমোদনের পর পাইলট প্রজেক্ট চালু হয় দক্ষিণ সিটির জন্য ঝিগাতলা এবং উত্তর সিটির জন্য আফতাবনগর এলাকায়। কিন্তু ঢাকা মহানগর এলাকায় এসব অটোরিকশা বন্ধে হাই কোর্টের আদেশের পর রাজধানীতে বিভিন্ন স্থানে আন্দোলন হয়।

সরকার হাই কোর্টের আদেশের বিপরীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। এরপরই আটকে যায় বুয়েটের তৈরি মডেলটি। এরপর থেকে অটোরিকশার দৌরাত্ম্য বেড়েই চলেছে। 

রাজধানীর আফতাবনগর, গুলশান, বাড্ডাসহ কয়েকটি এলাকা সরেজমিন দেখা গেছে, অটোরিকশাগুলো ট্রাফিক সিগন্যাল অমান্য করে, উল্টো পথে চলাচল করে।

একই সঙ্গে দ্রুতগতিতে চলে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ব্যস্ত সড়কে হঠাৎ থেমে যাত্রী ওঠানামা করায় যানজট তীব্র হচ্ছে। এতে শুধু দুর্ঘটনাই নয়, নগরজীবনের স্বাভাবিক গতিও ব্যাহত হচ্ছে। 

এ প্রসঙ্গে মোটরবাইক চালক জুয়েল রানা বলেন, অটোরিকশা চালকদের লাইসেন্স, গাড়ির নম্বর কিছুই নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ