ঢাকা ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
ঢাকা হান্ট ডেস্ক:-ইরানকে চাপে রাখতে ট্রাম্পের নতুন কৌশল দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের পরিকল্পনা।,
ইরানের ওপর দীর্ঘ সময় ধরে নৌ-অবরোধ বজায় রাখতে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও এ লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মার্কিন প্রভাবশালী দৈনিক The Wall Street Journal-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, সরাসরি সামরিক হামলার পথে না গিয়ে ইরানের অর্থনীতি—বিশেষ করে তেল রপ্তানি খাত—চাপের মধ্যে রাখতে নতুন কৌশল নিয়েছে ওয়াশিংটন। এই পরিকল্পনার অংশ হিসেবে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের চলাচল আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা কার্যত একটি দীর্ঘস্থায়ী নৌ-অবরোধে রূপ নিতে পারে।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হচ্ছে ইরান-কে অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করতে বাধ্য করা। যদিও তেহরান নতুন প্রস্তাবের ইঙ্গিত দিয়েছে, তবে ট্রাম্প এই মূল দাবিতে কোনো ছাড় দিতে রাজি নন। তাঁর ঘনিষ্ঠ মহলের মতে, বিকল্প সামরিক বা কূটনৈতিক পদক্ষেপের তুলনায় অবরোধ কৌশল তুলনামূলকভাবে “কম ঝুঁকিপূর্ণ কিন্তু কার্যকর”!’
অন্যদিকে, ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। দেশটির কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, নতুন প্রস্তাব দেওয়ার আগে উচ্চপর্যায়ের নেতৃত্বের সঙ্গে বিস্তারিত পরামর্শ প্রয়োজন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, তেহরানের আলোচনা বর্তমানে সর্বোচ্চ নেতা মুজতবা খামেনী এর নির্দেশনায় চলছে এবং পার্লামেন্ট স্পিকার গালিবাফ এই প্রক্রিয়া সমন্বয় করছেন।
বিশ্লেষকরা বলছেন, এই নৌ-অবরোধ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু ইরানের অর্থনীতিতেই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রধান সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।
