ঢাকা ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১
নগর বার্তা প্রতিবেদকঃরাজশাহী দুর্গাপুরে মাটিবাহী ট্রাক্টর উল্টে প্রাণ গেল এক স্কুলছাত্রের। রবিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রের নাম সাগর হোসেন (১১)। সে মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবার নাম শহিদুল ইসলাম।এ ঘটনায় সাগরের আরো দুজন সহপাঠী নাইম ও জাকির আহত হয়েছেন। তাদের বাড়িও একই গ্রামে। স্থানীয় ইউপি সদস্য আয়েশ উদ্দিন জানান, জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়ায় পুকুর খনন চলছিল। পুকুর থেকে মাটিবহন করছিল একটি ট্রাক্টর গাড়ি। মাটিবহনকারী গাড়িতে সাগরসহ তাঁর দুই সহপাঠি নাইম ও জাকির সখের বসে উঠে বসে। পথিমধ্যে ভাঙা রাস্তা ঘেষে ট্রাক্টর গাড়িটি মাঠিয়ালে উল্টে যায়। এতে গাড়ির নিচে পড়ে সাগর ঘটনাস্থলেই মারা যায়। এসময় অপর দুজন নাইম ও জাকির আহত হয়।এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রুহি/৬
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।