ঢাকা ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:দেশের অনলাইন সংবাদ পোর্টালগুলোর নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরও সুশৃঙ্খল এবং জবাবদিহিমূলক করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, অনলাইন গণমাধ্যম খাতকে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইন সংবাদ পোর্টাল পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করতে নতুন নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে।
প্রতিমন্ত্রী আরও জানান, দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা জেলাভিত্তিক সংবাদপত্রগুলোর তালিকাভুক্তির বিষয়ও পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে গণমাধ্যমের গুণগত মান উন্নয়ন ও কার্যকর তদারকির লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট মহলের মতে, নতুন এই নীতিমালা বাস্তবায়িত হলে দেশের অনলাইন সংবাদমাধ্যম খাতে শৃঙ্খলা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।