টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক:-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার ভোর সাড়ে ৬টার দিকে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। ট্রাকটিতে যাত্রীও বহন করা হচ্ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও সেতু কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ