​হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাথলিক মিশনে গরু চুরির ঘটনায় গ্রেপ্তার ১

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

​হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাথলিক মিশনে গরু চুরির ঘটনায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক | সিলেট

​হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাথলিক মিশনে গরু চুরির ঘটনায় দায়েরকৃত মামলার মূল আসামি আব্দুল করিমকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গত ২৩ মে (২০২৬) সন্ধ্যায় জেলার চুনারুঘাট থানা এলাকার নতুন ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পটভূমি:

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ মে (২০২৬) সন্ধ্যা ৬টার দিকে শায়েস্তাগঞ্জ ক্যাথলিক মিশনের ব্যবস্থাপক সুমন সরকার মিশনের গোয়ালঘরে গবাদি পশুগুলো নিরাপদ রেখে বিশ্রাম নিতে যান। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা এবং একটি কালো রঙের ষাঁড় গরু চুরি হয়ে গেছে। এ ঘটনায় সুমন সরকার বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

র‍্যাবের অভিযান:

ঘটনার পর থেকেই র‍্যাব-৯ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আসামির পরিচয়:

গ্রেপ্তারকৃত আসামির নাম আব্দুল করিম (২২)। তার পিতার নাম মৃত হারুন অর রশিদ। তার স্থায়ী ঠিকানা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার সুতাং বাজার এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় চুরি ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।

​র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ