ঢাকা ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৬
ঢাকা | নিজস্ব প্রতিবেদক:-রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত ক্ষতিপূরণের অংশ হিসেবে ইতোমধ্যে প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে।
এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষ আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং হাসপাতাল ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।