ঢাকা ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, জুন ১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:-ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারীদের দাবি, নতুন চেয়ারম্যানের নিয়োগ ব্যাংকের স্বচ্ছতা ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। অন্যদিকে, ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।