ঢাকা ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুন ১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:- কিশোরগঞ্জের অষ্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশের চারটি প্রজন্মকে ধ্বংস করেছে।
তিনি অভিযোগ করেন, অল্প বয়সী কিছু উপদেষ্টা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দেশ-বিদেশে বিপুল অর্থ পাচার করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে তরুণ সমাজকে বিভ্রান্ত করে তাদের শিক্ষা, সংস্কৃতি ও স্বাভাবিক সামাজিক বিকাশ থেকে দূরে সরিয়ে দিয়েছে।
ফজলুর রহমান আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আর্থিক অনিয়ম ও প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এসব কর্মকাণ্ডকে তিনি দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় তরুণ প্রজন্মকে বিভ্রান্তির পথ থেকে ফিরিয়ে এনে শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।