ঢাকা ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা:-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১৩ মে ২০২৬) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়।
দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং আর্থসামাজিক অগ্রগতির লক্ষ্যে আজকের বৈঠকে মোট ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। প্রকল্পগুলোর মাধ্যমে সারা দেশে ব্যাপক কর্মসংস্থান ও উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
পদ্মা ব্যারেজ প্রকল্পে বিশেষ নজর:-
উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ‘পদ্মা ব্যারেজ প্রকল্প (প্রথম পর্যায়)’। এই প্রকল্পটি বিএনপির অন্যতম প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০৩৩ সাল পর্যন্ত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।,
প্রকল্পের মূল উদ্দেশ্যগুলো হলো:-
পানি সংরক্ষণ: শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য বিশাল জলরাশি সংরক্ষণ করা।
সেচ সুবিধা: কৃষিকাজে সেচ ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে ফলন বৃদ্ধি।
নদী ব্যবস্থাপনা: নদীর গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ ও ভাঙন রোধে আধুনিক ব্যবস্থার উন্নয়ন।
লবণাক্ততা নিয়ন্ত্রণ: দেশের দক্ষিণাঞ্চলে কৃষি ও পরিবেশ রক্ষায় সমুদ্রের নোনা পানির অনুপ্রবেশ রোধ।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।