ঢাকা ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুন ১, ২০২৬
ডেস্ক নিউজ:-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন বাহিনী ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলার কথা জানিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, ইরান জানিয়েছে, দক্ষিণাঞ্চলে হামলার জন্য ব্যবহৃত একটি মার্কিন ঘাঁটির বিরুদ্ধে তারা সফলভাবে আঘাত হেনেছে। তবে লক্ষ্যবস্তু ঘাঁটির নাম প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের এমন হামলা-পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলছে। একই সঙ্গে চলমান শান্তি আলোচনা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।