ঢাকা ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬
বুধবার (১৩ মে ২০২৬) সকালে সচিবালয়ে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে চীনা প্রতিষ্ঠান ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে বাংলাদেশের শিশুদের জন্য পোলিও ভ্যাকসিন গ্রহণ করেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের বর্তমান সংক্রমণ পরিস্থিতি অনেকটা প্রাকৃতিক দুর্যোগের মতো আকার নিলেও সরকারের কার্যকর পদক্ষেপের কারণে এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তিনি আরও জানান:
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী জানান, আগামী জুনের মধ্যেই দেশব্যাপী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক ফাউন্ডেশনের প্রতিনিধিদল। আমদানিকৃত পোলিও ভ্যাকসিনগুলো দ্রুততম সময়ে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।