পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬

পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক:-পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি রেললাইনের পাশে শক্তিশালী বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারণে আশপাশের বহু বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়।

 

ঘটনার পরপরই শহরের সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়। আহতদের চিকিৎসা দিতে চিকিৎসক ও মেডিকেল কর্মীদের দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুড়ে যাওয়া যানবাহন, উল্টে থাকা ট্রেনের বগি এবং আকাশজুড়ে কালো ধোঁয়ার দৃশ্য দেখা গেছে, যা ঘটনার ভয়াবহতা তুলে ধরেছে।

 

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হামলা বেড়েছে। বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পে কাজ করা চীনা নাগরিকদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে চীনের শিনজিয়াং অঞ্চল পাকিস্তানের গওয়াদার বন্দরের সঙ্গে যুক্ত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ দেশের ঐক্য ও সন্ত্রাসবিরোধী অবস্থানকে দুর্বল করতে পারবে না।

এ সংক্রান্ত আরও সংবাদ