বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল, নতুন যুগের প্রত্যাশা ক্রিকেটাঙ্গনে

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল, নতুন যুগের প্রত্যাশা ক্রিকেটাঙ্গনে

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর এবার নির্বাচিত সভাপতির দায়িত্ব পেলেন দেশের অন্যতম সফল এই ওপেনার।

রবিবার মিরপুরে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম। পরে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তামিম বলেন, ক্রিকেটের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। সমালোচনার বিষয়ে তিনি বলেন, “অনেকে অনেক ধরনের ট্যাগ দেয়। আমরা চেষ্টা করব কাজের মাধ্যমে সেসব ধারণা বদলে দিতে।”

বাংলাদেশ ক্রিকেটের ১৭তম বোর্ডপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তামিম ইকবালের নেতৃত্বে দেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ