ঢাকা ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক ::সিলেট নগরীর পাঠানটুলায় এক চাইনিজ নাগরিক খুন হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে শানসি (৪৮) নামক ওই চাইনিজ নাগরিক খুন হন।পুলিশ সুত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ১২ জন চায়নিজ নাগরিক কোতোয়ালি থানাধীন পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকের আবু বক্করের মালিকানাধীন বাড়ি নাম্বার ১১/৯ এর পঞ্চম তলায় ভাড়া থাকে। মঙ্গলবার সকালে দুইজন চাইনিজ নাগরিকের মধ্যে যেকোনো বিষয়ে ঝামেলার এক পর্যায়ে একজন অপরজনকে ছুরিকাঘাত করলে বাসাতেই মৃত্যুর কোলে ঢ’লে পড়েন( ৪৮)চাইনিজ নাগরিক শানসি।ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি মডেল থানার ওসিসহ সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।এসময় কোতোয়ালি মডেল থানার ওসি আবু ফরহাদ জানান, হত্যাকাণ্ডের বিষয়ে জড়িত অপরাধীকে গ্রেপ্তার অভিযানসহ আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।