ঢাকা ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১
নগর বার্তা ডেস্কঃসিলেটে প্রতিদিনই বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যের সংখ্যা। গতকাল মঙ্গলবার সিলেটে আক্রান্তের রেকর্ডের পর আজ সিলেটে মৃত্যের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। যা একদিনে সিলেটে সর্বোচ্চ। এসময়ে সিলেটে ৩৬২ জনের করোনা শনাক্ত হয়। টানা দ্বিতীয় দিনের মতো করোনায় একদিনের শনাক্ত সাড়ে তিনশ ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার বিভাগে রেকর্ড সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩৬২ জন রোগীর মধ্যে ২১৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ৩১ জন এবং মৌলভীবাজারের ৯৪ জন রয়েছেন।গত ২৪ ঘন্টায় সিলেটে ১২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১১৪ জনই সিলেট জেলার, সুনামগঞ্জের ১০ এবং ১ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৭১৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮ হাজার ২৭৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৩২ জন রয়েছেন।সিলেট বিভাগে আজ আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত মৃতদের মধ্যে সিলেট জেলার ৭ জন ও সুনামগঞ্জের ও মৌলভীবাজারের ১ জন করে রয়েছেন।সিলেট বিভাগে ৫০২ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪০৭ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৮ জন রয়েছেন।বিভাগে এ পর্যন্ত ২৪ হাজার ৩৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৬১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৫৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন।করোনাভাইরাসে আক্রান্ত ৪৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৪৪৪ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।