ঢাকা ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরে গাড়ি আটকে আফম কামাল নামের এক বিএনপি নেতাকে খুন করা হয়েছে। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজের জিএস ছিলেন বলে জানা গেছে।
রোববার (৬ নভেম্বর) রাত সোয়া ৮ টার দিকে নগরের আম্বরখানা বড়বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম।
তিনি বলেন- ‘কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি।’
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।