ঢাকা ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীর জল্লারপাড়ে ‘ট্রিট গ্যালারি’ নামক একটি রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রেষ্টুরেন্টটির রান্নাঘরের এলপিজি সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে এসে প্রায় ২০-২৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার শাহ আজিজুর রহমান।
তিনি জানান, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরীর জল্লারপাড় পয়েন্টের ১-৯৯ শপের দুতলায় অবস্থিত রেস্টুরেন্ট ‘ট্রিট গ্যালারি’র রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। এসময় ‘ট্রিট গ্যালারি’র স্টাফ ও কাস্টমারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় দ্রুত ফায়াস সার্ভিস স্টেশনে খবর দিলে মহানগরের তালতলা স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ২০-২৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
অগ্নিকান্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।