ঢাকা ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫
নিউজ ডেস্ক:-নেপালে জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেয়া হয়।
এসময় বার্তায় আরও বলা হয়, নেপালে বর্তমানে নিরাপত্তাজনিত পরিস্থিতি উদ্বেগজনক। তাই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বাইরে অযথা বের না হয়ে ঘর বা হোটেলে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে নতুন করে নেপাল ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া, যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে— মো. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯, সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।