ঢাকা ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:ঢাকা হান্ট-:বিএনপির ‘মুক্তিযুদ্ধের দল’ দাবিকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, ১৯৭৮ সালে জন্ম নেওয়া একটি দল কোনোভাবেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মালিকানা দাবি করতে পারে না।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন বিএনপির অবস্থানের। আজহারুল ইসলাম বলেন, “বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। আর মুক্তিযুদ্ধ হয়েছে ১৯৭১ সালে। তাহলে কোন যুক্তিতে তারা নিজেদের মুক্তিযুদ্ধের দল বলে? এটি কি ইতিহাস বিকৃতি নয়?”
তিনি আরও বলেন, “বিএনপিতে মুক্তিযোদ্ধা থাকতে পারে এটা স্বাভাবিক। কিন্তু সেই যুক্তিতে জামায়াতে ইসলামীতেও মুক্তিযোদ্ধা রয়েছে। তাহলে কি সবাই মুক্তিযুদ্ধের দল হয়ে যাবে? এই দাবি আসলে রাজনৈতিক অপপ্রচার ছাড়া কিছুই নয়।!,
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই আন্দোলন কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল একটি গভীর রাজনৈতিক পরিবর্তনের আন্দোলন। শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্র কাঠামোর সংস্কারের লক্ষ্যেই এই আন্দোলন গড়ে উঠেছিল।তিনি উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটে ৭০ শতাংশ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।”
জামায়াতে ইসলামীর ওপর দমন-পীড়নের প্রসঙ্গ তুলে আজহারুল ইসলাম দাবি করেন, “গত ১৬ বছরে রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। এই দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অন্তত ১১ জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “জামায়াতের নেতারা জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালাননি। তারা ফাঁসির মঞ্চে গিয়েছেন, মৃত্যুকে বরণ করেছেন, কিন্তু দেশ ত্যাগ করেননি। এটিই প্রমাণ করে তারা দেশের জনগণকে কতটা ভালোবাসেন!'”
শেষে তিনি সতর্ক করে বলেন, “দেশের মানুষ সব জানে—কে কত ত্যাগ স্বীকার করেছে। কারো অবদানকে ছোট করা উচিত নয়। কিন্তু এমন দাবি করা উচিত নয়, যা জনগণ বিশ্বাস করে না এবং যা মানুষের মনে আঘাত সৃষ্টি করে’!
প্রধান সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।
