ঢাকা ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬
বিশেষ প্রতিবেদন ঢাকা-: দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানো চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী ও বিতর্কিত ছাত্রলীগ নেতা সারোয়ার আহমদ ফাহিম অবশেষে ধরা পড়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর জালে!
বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় পরিচালিত এক গোপন অভিযানে র্যাব-১ এর একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
গ্রেপ্তারকৃত ফাহিম (পিতা: ইকনাল হোসেন মানিক) সিলেট জেলার কোতোয়ালী থানাধীন সাগরদিঘীর পাড় এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দায়েরকৃত চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় (দায়রা নং-২৪৭/২০২৪, সি আর নং-১০০১/২০২৩) সিলেট জজকোর্ট এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রতারণার চাঞ্চল্যকর চিত্র:
তদন্তে উঠে আসে, ফাহিম সুপরিকল্পিতভাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার অসহায় ও স্বপ্নবাজ যুবকদের টার্গেট করে “ইতালি পাঠানোর” প্রলোভন দেখাতেন। উন্নত জীবনের আশায় বিভোর এসব যুবকদের কাছ থেকে তিনি কয়েক লক্ষ টাকা করে হাতিয়ে নেন এবং পরবর্তীতে আত্মগোপনে চলে যান।
প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী জায়েদ আহমদ কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন, যা পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হলে আদালত তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন।
পলাতক থেকে গ্রেপ্তার:
রায়ের পর থেকেই ফাহিম গা-ঢাকা দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তার অবস্থান শনাক্ত করে এবং পরিকল্পিত অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়!,
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সিলেট আদালতে প্রেরণ করা হবে!:
ভুক্তভোগীদের প্রতিক্রিয়া:
ফাহিমের গ্রেপ্তারের খবরে প্রতারণার শিকার বহু পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে তাদের একটাই দাবি—প্রতারণার মাধ্যমে নেওয়া কষ্টার্জিত অর্থ যেন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে ফেরত দেওয়া হয়!:
বিদেশ পাঠানোর নামে প্রতারণার এমন চক্র ভাঙতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল। সাধারণ মানুষকেও এ ধরনের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।
