ঢাকা ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬
রুহিন আহমদ:-শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম, ঘাম আর ত্যাগের উপর দাঁড়িয়ে আছে আমাদের এই দেশ, আমাদের এই সমাজ। ভোরের আলো ফোটার আগেই যারা মাঠে নেমে পড়েন, শহরের ব্যস্ত রাস্তায় যারা জীবন চালান, কারখানার ভেতরে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারাই প্রকৃত অর্থে দেশের উন্নয়নের কারিগর।
গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের রিকশাচালক, নির্মাণ শ্রমিক, গার্মেন্টস কর্মী প্রতিটি হাতের পরিশ্রমেই এগিয়ে যাচ্ছে আমাদের অর্থনীতি, শক্তিশালী হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তাদের এই অবদান শুধু অর্থনৈতিক নয়, এটি একটি জাতির অগ্রযাত্রার মূল ভিত্তি!,
এই জাতীয় মে দিবসে, ঢাকা হান্ট পরিবারের পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা।শ্রমের মর্যাদা হোক প্রতিষ্ঠিত,
অধিকার হোক নিশ্চিত শ্রমজীবী মানুষের সম্মানেই গড়ে উঠুক আগামীর বাংলাদেশ।
প্রধান সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।
