মুক্তি নিয়ে ‘মিথ্যা সংবাদের’ বিরুদ্ধে সরব যুবলীগ ‘দেশ-বিদেশে নিন্দার ঝড়

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ২, ২০২৬

মুক্তি নিয়ে ‘মিথ্যা সংবাদের’ বিরুদ্ধে সরব যুবলীগ ‘দেশ-বিদেশে নিন্দার ঝড়

রুহিন আহমদ:-সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিকে ঘিরে হঠাৎ করেই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম পরিবর্তন, ভারতে অবস্থান এবং ইউরোপে পাড়ি জমানোর পরিকল্পনা নিয়ে একের পর এক তথ্য ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।,

বিশেষ করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচয় পরিবর্তন করে ভারতে আত্মগোপনে থাকার দাবি সামনে আসার পর বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। কিছু প্রতিবেদনে এমনও বলা হয়, দেশত্যাগের পর তিনি গোপনে ভারতে অবস্থান করছেন, এমনকি স্থানীয় এক নারীকে বিয়ে করেছেন এবং ইউরোপের মাল্টায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তবে এসব খবর প্রকাশের পরই পাল্টা প্রতিক্রিয়া জানায় সিলেট মহানগর যুবলীগ। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্যকে “সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার” হিসেবে উল্লেখ করা হয়।,

বিবৃতিতে আরও বলা হয়, আলম খান মুক্তির ব্যক্তিগত জীবন নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই প্রকাশ করা হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং অত্যন্ত নিন্দনীয়!

এদিকে বিষয়টি নিয়ে মাঠে নামেন সংগঠনের নেতাকর্মীরাও। সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা দেশ-বিদেশ থেকে একযোগে প্রতিবাদ ও নিন্দা জানান। তাদের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের তথ্য ছড়িয়ে রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

যুবলীগ নেতারা বলেন, তারা সবসময় গণমাধ্যমবান্ধব রাজনীতিতে বিশ্বাসী এবং সাংবাদিকদের সঙ্গে তাদের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই তারা গণমাধ্যমের প্রতি আহ্বান জানান—যেকোনো সংবেদনশীল তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করতে।

এদিকে অভিযোগ ও পাল্টা বক্তব্যে পুরো বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন তথ্যযুদ্ধ নতুন নয়, তবে সত্যতা যাচাই ছাড়া কোনো পক্ষের দাবি নির্ভরযোগ্যভাবে গ্রহণ করা কঠিন।

সব মিলিয়ে, আলম খান মুক্তিকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন জনমনে কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিরপেক্ষ অনুসন্ধান ও তথ্যভিত্তিক প্রতিবেদনই পারে এই আলোচিত ইস্যুর প্রকৃত চিত্র সামনে আনতে।

এ সংক্রান্ত আরও সংবাদ