ঢাকা ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মে ২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক সংস্কার রূপরেখা নিয়ে আগামীকাল রবিবার (৩ মে) দিনব্যাপী জাতীয় কনভেনশনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চার পর্বে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
শনিবার (২ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি জানান, দেশের চলমান অচলাবস্থা দূর ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ।
চার পর্বের সংক্ষিপ্ত সূচি
• উদ্বোধনী পর্ব (সকাল ৯:০০ – ১০:০০): বিষয়: কনভেনশন সূচনা ও স্বাগত বক্তব্য। প্রধান বক্তা ও প্যানেলিস্ট: আখতার হোসেন (এমপি), সারোয়ার তুষার, বদিউল আলম মজুমদার, সারজিস আলম ও দিলারা চৌধুরী।
• প্রথম সেশন (সকাল ১০:০০ – ১১:৩০): বিষয়: অর্থনৈতিক পুনর্গঠন ও ব্যাংকিং খাতের শৃঙ্খলা। সেশন চেয়ার: নাসীরুদ্দীন পাটওয়ারী। প্যানেলিস্ট: ফাহমিদা খাতুন, ড. মাসরুর রিয়াজ ও ফাহিম মাসরুর।
• দ্বিতীয় সেশন (সকাল ১১:৩০ – দুপুর ১:০০): বিষয়: জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ করণীয়। সেশন চেয়ার: হাসনাত আব্দুল্লাহ। প্যানেলিস্ট: অধ্যাপক তানজীমউদ্দিন খান, অধ্যাপক এম শামসুল আলম ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
• তৃতীয় সেশন (দুপুর ২:০০ – বিকেল ৩:৩০): বিষয়: মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার। সেশন চেয়ার: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্যানেলিস্ট: সারা হোসেন, তাজুল ইসলাম ও জায়মা ইসলাম।
• সমাপনী সেশন (বিকেল ৪:০০ – ৫:৩০): বিষয়: জুলাই সনদ, সংস্কার ও গণভোট। সেশন চেয়ার: নাহিদ ইসলাম। প্যানেলিস্ট (রাজনৈতিক নেতৃবৃন্দ): ডা. শফিকুর রহমান, মাহমুদুর রহমান মান্না ও মাওলানা মামুনুল হক।
প্রধান সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।