ঢাকা ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকরা একটি ডিআই পিকআপ ভ্যানে চড়ে নির্মাণকাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন,!পথে তেলিবাজার ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৮ জন শ্রমিক প্রাণ হারান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান:
”নির্মাণশ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান সুনামগঞ্জ যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে ‘! ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়েছেন।”
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।!পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে!,
বিস্তারিত তথ্য এখনও আসার অপেক্ষায় রয়েছে…
প্রধান সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।