পশুর হাট দখলে বিএনপি-জামায়াতের নির্লজ্জ কামড়াকামড়ি

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, মে ৩, ২০২৬

পশুর হাট দখলে বিএনপি-জামায়াতের নির্লজ্জ কামড়াকামড়ি

নিজস্ব প্রতিবেদক:-প্রধান সোর্স (যেসব আলোচিত পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে)?

​দৈনিক দেশ রূপান্তর: “বিএনপি-জামায়াত টক্কর এবার পশুর হাটে”

আসুন এবার বিস্তারিত আলোচনায় যাই,বিগত বছরে জনগণ কে যেভাবে চুষেছিলো সিন্ডিকেট গ্রুপগুলো সেগুলো এবার ও সেই একই কায়দায় জনগনের পকেট কেট তাদের পকেট ভারি করতে লেগে পড়েছে মাঠে।

রাজধানীতে সব দলগুলোর টার্গেট এখন পশুর হাট:

​বিএনপি নেতাদের কবজায় ঢাকা দক্ষিণ সিটির কোরবানির পশুর হাট।ত্যাগের উৎসব যখন ক্ষমতার লোভের রণক্ষেত্র জনগণকে জিম্মি করে ক্ষমতার আস্ফালন: পবিত্র ঈদুল আজহার আনন্দ আর ত্যাগের আবহকে পায়ে মাড়িয়ে পশুর হাটগুলোকে নিজেদের ব্যক্তিগত রাজত্ব বানানোর এক নোংরা খেলায় মেতে উঠেছে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা। সাধারণ মানুষের উৎসবকে পুঁজি করে কীভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া যায় এখন চলছে সেই হিসেব-নিকেশ। দেশ রূপান্তর-এর প্রতিবেদনে উঠে এসেছে এই প্রকাশ্য দ্বন্দ্বের চিত্র।

​নগর ভবনে পশুর মতো লড়াই: হাটের ইজারা ও আধিপত্য নিশ্চিত করতে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভেতরে প্রকাশ্যেই দুই দলের নেতাকর্মীরা হিংস্র প্রাণীর মতো পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়েছে। ক্ষমতার লোভের কাছে তাদের ন্যূনতম শালীনতাও আজ বিলীন।

​ভাগাভাগি আর একচ্ছত্র দাপটের রাজনীতি: প্রথম আলো ও দেশ রূপান্তর-এর তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপি যখন কাউকে তোয়াক্কা না করে একক রাজত্ব কায়েম করছে, তখন দক্ষিণ সিটিতে জামায়াত সেই আধিপত্যে ভাগ বসাতে মরিয়া। জনগণের পকেটের টাকা আর সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা আজ দুই দলের নেতাদের নির্লজ্জ স্বার্থের দ্বন্দ্বে চরম হুমকির মুখে।

​সিন্ডিকেটের রূপ সেই আগের মতো: অতীতে সিন্ডিকেটের যে নোংরা রাজনীতিকে দেশের মানুষ ঘৃণা করেছে, বিএনপি ও জামায়াত আজ সেই পুরনো পথেই আরও ভয়াবহ রূপ নিয়ে অবতীর্ণ হয়েছে। জনগণের কল্যাণের কথা বলা দলগুলোই আজ জনগণের পশুর হাট নিয়ে প্রকাশ্য মারামারি আর অর্থ লুটপাটের প্রতিযোগিতায় লিপ্ত,!

​জনগণের ঘৃণা ও ধিক্কার জানাচ্ছে তাদের এই প্রতিযোগিতা কে, ঈদ মানে যেখানে সৌহার্দ্য আর ত্যাগের শিক্ষা, সেখানে রাজনৈতিক দলগুলোর এই পশুর হাট নিয়ে দাঙ্গা, মারামারি আর ভাগাভাগির নির্লজ্জ রাজনীতি সাধারণ মানুষের মনে চরম ঘৃণা তৈরি করেছে! জনগণকে পুঁজি করে রাজনৈতিক এই নোংরা ব্যবসা এ দেশের সচেতন জনগণ আর বরদাস্ত করবে না!

এ সংক্রান্ত আরও সংবাদ