ঢাকা ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মে ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক:-দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্র ও জর্জিয়ার সম্পর্কে আবারও ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলছে। জর্জিয়ার বিভিন্ন গণমাধ্যম ও কূটনৈতিক সূত্র যাচাই করে জানা গেছে, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও কৌশলগত আলোচনা ধীরে ধীরে বাড়ছে।
বিশ্লেষকদের মতে, জর্জিয়ার স্থিতিশীলতা এখন শুধু দক্ষিণ ককেশাস নয়, বরং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থের সঙ্গেও গভীরভাবে জড়িত। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Marco Rubio এবং জর্জিয়ার প্রধানমন্ত্রী Irakli Kobakhidze-এর টেলিফোন আলাপের পর সম্পর্ক পুনরুদ্ধারের আলোচনা আরও জোরালো হয়েছে।
এদিকে Trump Organization�-এর তিবিলিসিতে “ট্রাম্প টাওয়ার” নির্মাণ পরিকল্পনাও আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু বিনিয়োগ নয়, বরং যুক্তরাষ্ট্র-জর্জিয়া সম্পর্কের নতুন বার্তারও প্রতীক হতে পারে।
জর্জিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, কৃষ্ণসাগর অঞ্চল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে ওয়াশিংটন-তিবিলিসি সম্পর্কে সামনে আরও বড় পরিবর্তন আসতে পারে।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।