ঢাকা ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬
মীর হোসেন :-আন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের করা কথিত ‘দেশবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন ছাত্র-জনতা। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চুক্তির বিভিন্ন অনুচ্ছেদ কৃষক, শিক্ষার্থী ও দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাদের ভাষ্য, “একজন সচেতন নাগরিক চুক্তিটি দেখলেই বুঝতে পারবেন এটি কতটা ক্ষতিকর। এর ফলে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে পড়বে।
বক্তারা আরও বলেন, “১৭৫৭ সালের পলাশীর চুক্তির মতোই এটি একটি আত্মঘাতী চুক্তি। সরকার এটি বাস্তবায়নের চেষ্টা করছে। অথচ জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি কখনো গ্রহণযোগ্য হতে পারে না।
সমাবেশ থেকে অবিলম্বে চুক্তি বাতিলের দাবি জানিয়ে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে সরকার ও সংসদ সদস্যদের পদত্যাগ করতে হবে।
তারা অভিযোগ করেন, দেশের কৃষি খাত ইতোমধ্যে সংকটের মধ্যে রয়েছে। এমন অবস্থায় কৃষকদের ভর্তুকির ক্ষেত্রেও বিদেশি অনুমতির শর্ত দেশের স্বাধীন অর্থনীতির জন্য অপমানজনক। এছাড়া ওষুধের দাম বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কাও তুলে ধরেন বক্তারা।
সবশেষে দেশবাসীকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।