ঢাকা ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মে ৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এক দফা বৃদ্ধির পর গত বৃহস্পতিবার নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ মূল্য।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এরপর থেকে আজ শনিবার পর্যন্ত সোনার দামে আর কোনো পরিবর্তন আসেনি। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্বর্ণের দোকানে একই দামে বিক্রি হচ্ছে সোনা।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম রাখা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এর আগে গত বুধবারও সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
বিশ্ববাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি, ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনার দামে এ প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।