ঢাকা ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মে ৯, ২০২৬
ক্রীড়া প্রতিবেদক:-নিজের জন্মদিনটাকে আরও বিশেষ করে তুললেন মুশফিক রহিম। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দারুণ ধৈর্য ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি।
ক্যারিয়ারের ১০১তম টেস্ট খেলতে নেমে দিনের শুরু করেছিলেন ৪৮ রানে অপরাজিত থেকে। পরে শাহিন আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ১১৪ বলে পূর্ণ করেন নিজের অর্ধশতক। ইনিংসটিতে ছিল ৬টি চার।
৩৯তম জন্মদিনের সকালে সতীর্থদের সঙ্গে কেক কেটে উদ্যাপন করেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। পরে সেই কেক ভাগ করে দেন গ্রাউন্ডসম্যানদের মধ্যেও।
১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক মুশফিকের জন্য এই ফিফটি ছিল বিশেষ এক উপলক্ষ। একই সঙ্গে টেস্টে টানা তিন ইনিংসে ৫০ বা তার বেশি রানের দেখা পেলেন তিনি। আগের দুই ইনিংসে তার স্কোর ছিল ৫৩ ও ১০৬।
অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।