বৃষ্টিতে থমকে মিরপুর টেস্ট, শান্ত-মমিনুলে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

বৃষ্টিতে থমকে মিরপুর টেস্ট, শান্ত-মমিনুলে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:-লাঞ্চ বিরতির পর মাঠে ফেরার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কালো মেঘে ঢেকে যায় মিরপুরের আকাশ। ফলে দ্রুত পিচ ঢেকে দেন মাঠকর্মীরা।

লাঞ্চের ৪০ মিনিট বিরতি শেষে খেলা শুরুর প্রস্তুতি চলছিল। তবে হঠাৎ বৃষ্টি নামায় আবারও বন্ধ হয়ে যায় সব কার্যক্রম। আকাশে ঘন কালো মেঘের কারণে স্টেডিয়ামজুড়ে প্রায় অন্ধকার পরিস্থিতিরও সৃষ্টি হয়।
এর আগে দিনের প্রথম সেশনে ভালো অবস্থান গড়ে তোলে বাংলাদেশ। দুই ওপেনারের উইকেট হারালেও মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে লাঞ্চ পর্যন্ত ২ উইকেটে ৯৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিডসহ সব মিলিয়ে এখন পাকিস্তানের চেয়ে ১২০ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
লাঞ্চ পর্যন্ত মমিনুল হক ৩৭ ও নাজমুল হোসেন শান্ত ৩৪ রানে অপরাজিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ