শেনজেন ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা, সঙ্গে রাখতে হবে সব কাগজপত্র

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

শেনজেন ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা, সঙ্গে রাখতে হবে সব কাগজপত্র

আন্তর্জাতিক ডেস্ক : শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের সময় ভ্রমণকারীদের প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেন দেশগুলোর দূতাবাসগুলো।

সোমবার (১১ মে) এক বার্তায় দূতাবাসগুলো জানায়, ভিসা থাকলেই কেবল প্রবেশ নিশ্চিত হয় না। কোনো ভ্রমণকারীকে প্রবেশের অনুমতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট দেশের সীমান্ত পুলিশ।

এ কারণে ভ্রমণকারীদের অবশ্যই ভিসা, ট্রাভেল ইন্স্যুরেন্স, হোটেল বুকিং, রিটার্ন টিকিটসহ প্রয়োজনীয় সব নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সীমান্ত কর্তৃপক্ষ এসব কাগজপত্র যাচাই করতে পারে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ইউরোপের ২৯টি দেশ নিয়ে গঠিত শেনজেন অঞ্চলে একক ভিসায় সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করা যায়।

শেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, গ্রিস, পর্তুগালসহ ইউরোপের আরও কয়েকটি দেশ।

এ সংক্রান্ত আরও সংবাদ