ঢাকা ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ১২, ২০২৬
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। এই বর্বরোচিত হামলার ঘটনায় মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
লেবানন সময় গত সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ে প্রদেশের যেব্দিন এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি প্রাণ হারান। নিহতরা হলেন:
ঘটনার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, নিরপরাধ বেসামরিক মানুষের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সরকার এই অঞ্চলে চলমান সহিংসতা নিরসনে এবং বেসামরিক মানুষের জানমাল রক্ষায় আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতের পরিচয় নিশ্চিত করে তাদের পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে:
”নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য বৈরুত দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের দাপ্তরিক প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।”
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে দেশটিতে থাকা প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশ সরকার পুনরায় সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।