ঢাকা ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:-সৌদি আরবে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে কয়েকজন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধার করুণ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘জালালাবাদ এসোসিয়েশন কাতার’।
সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং তাঁদের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবার-পরিজন ছেড়ে প্রবাসের মাটিতে জীবিকার তাগিদে রত এসব রেমিট্যান্সযোদ্ধার অকাল ও করুণ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের চলে যাওয়ার মাধ্যমে শোকার্ত পরিবারগুলোতে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়।
সংগঠনের পক্ষে মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয় এবং তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার ধৈর্য ও শক্তি দান করেন, সেই প্রার্থনা জানানো হয়।
জালালাবাদ এসোসিয়েশন কাতারের সভাপতি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন। এ ছাড়া, মর্মান্তিক এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ও মানবিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।