ঢাকা ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬
অনলাইন ডেস্ক:আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন। আগামী বৃহস্পতিবারের (১৩ আগস্ট) মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই ক্ষমতাসীন দলের পক্ষে প্রার্থী ঘোষণা করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি।
ভোটের সময়সূচি ও সরাসরি সম্প্রচার:
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও প্রার্থীর সুযোগ:
চিফ হুইপ স্পষ্ট জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়ায় তা নির্বাচনে কার্যকর থাকবে। ফলে দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ নেই; দিলে সদস্যপদ বাতিল হবে। তবে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনে সদস্যদের ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে।
বিরোধী দলের প্রার্থী:
এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে দীর্ঘ ৩৫ বছর পর একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তারা এই প্রার্থী দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।