ঢাকা ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মে ১২, ২০২৬
ক্রীড়া প্রতিবেদক:-বাঁচার জন্য ব্যাট উঁচু করে বল ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে ঘণ্টায় ১৪৭ কিলোমিটার গতির নাহিদ রানার আগুনঝরা ডেলিভারিতে শেষ রক্ষা হয়নি পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটারের। ইনসুইং করা বলটি গিয়ে আঘাত হানে মাঝ স্টাম্পে।
রিজওয়ান যখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে বলের লাইন বোঝার চেষ্টা করছেন, তখন বাংলাদেশের ডাগআউটে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বোলিং কোচ শন টেইটকে হাসতে দেখা যায় সেই দুর্দান্ত উইকেটের পর। ম্যাচ শেষে সেই হাসি ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশ শিবিরে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট জয় হলেও দেশের মাটিতে প্রথম।
ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, মিরপুর টেস্ট জয়ের পরিকল্পনা আগে থেকেই ছিল। সেই কারণেই দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে ইনিংস ঘোষণা করার সাহসী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
শান্ত বলেন,
“ব্যাটিংয়ে আমরা সকাল থেকেই পরিষ্কার ছিলাম আমরা কী করতে চাই। আমাদের ইচ্ছা ছিল আরও ১৫-২০ রান করার। কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় এ রকম সাহসী সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি।”
বাংলাদেশ পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দেয়। শেষ পর্যন্ত নাহিদ রানার গতি ও নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই লক্ষ্য ছুঁতে পারেনি
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।