ইউনূস সরকারের ব্যর্থতায় টিকার ঘাটতি, বাড়ছে হামে শিশুমৃত্যুর শঙ্কা

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মে ১২, ২০২৬

ইউনূস সরকারের ব্যর্থতায় টিকার ঘাটতি, বাড়ছে হামে শিশুমৃত্যুর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক:-ইউনূস সরকারের আমলে টিকা সংকটের প্রভাব, দেশে হামের বিস্তার নিয়ে সতর্কবার্তা

বাংলাদেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাবের পেছনে টিকার ঘাটতি ও নিয়মিত টিকাদান কার্যক্রমের দুর্বলতাকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২০২৫ সময়ে হাম-রুবেলা টিকার সংকট এবং গণটিকাদান কার্যক্রমে স্থবিরতার কারণে ঝুঁকিতে পড়েছে লাখো শিশু।

২০২৬ সালের জানুয়ারি থেকে দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করে। WHO’র তথ্যমতে, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় ইতোমধ্যে রোগী শনাক্ত হয়েছে। শুধু ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এক মাসেই সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ১৬১ জন। এর মধ্যে প্রায় ৩ হাজার রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, হাম-সম্পর্কিত শতাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে, যাদের বেশিরভাগই ছিল টিকাবিহীন বা অপর্যাপ্ত টিকা পাওয়া শিশু।

আক্রান্তদের বড় অংশের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, দ্রুত টিকাদান জোরদার এবং নজরদারি বাড়ানো না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের টিকাদান সাফল্য ধরে রাখতে ব্যর্থ হওয়ায় এখন বড় ধরনের জনস্বাস্থ্য ঝুঁকির মুখে বাংলাদেশ।

এ সংক্রান্ত আরও সংবাদ