ঢাকা ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২
এমবাংলা নিউজ ডেস্ক: সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাঁর বক্তব্য শেষ হবার সাথে সাথে ছাত্রলীগের এক মোটরসাইকেল শোডাউন অতিক্রম করে চৌহাট্টা এলাকা। ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ নেতারা চৌহাট্টা এলাকা অতিক্রম করে।
শনিবার ছাত্রলীগ নেতা রাহেল সিরাজের নেতৃত্বে এ শোডাউনটি বন্দরবাজার থেকে চৌহাট্টা হয়ে খাসদবীর গিয়ে শেষ হয়।
এ সময় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।