ঢাকা ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
রুহিন আহমদ-নিজস্ব প্রতিনিধি:-সিলেট মহানগরীর রাজনৈতিক অঙ্গনে এক আবেগঘন অনুভূতির প্রকাশ ঘটেছে, যা নেতৃত্ব ও কর্মীর সম্পর্ককে নতুনভাবে ভাবতে শেখায়। সিলেট মহানগরীর ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান মুহিব সম্প্রতি এক লেখায় তুলে ধরেছেন তার নেতার প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা!,
গত ৫ আগস্টের অস্থির সময়ে, যখন ছাত্রজনতার নামে সংঘটিত মব সহিংসতায় বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হন এবং অনেকে কারাবন্দী অবস্থায় দিন কাটান, ঠিক সেই সংকটময় মুহূর্তে নেতার দায়িত্বশীলতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা!
মুহিবুর রহমান মুহিব তার লেখায় উল্লেখ করেন, দুঃসময়ের প্রতিটি মুহূর্তে এই নেতা কর্মীদের পাশে থেকেছেন। নিয়মিত খোঁজখবর নেওয়া, সাহস জোগানো এবং প্রত্যেক কর্মীর সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব মানে শুধু নির্দেশনা দেওয়া নয়, বরং পাশে থাকা, ভরসা দেওয়া এবং সাহস জাগানো!,
তিনি আরও বলেন, দলের এই কঠিন সময়ে কর্মীদের কষ্ট অনুভব করতে দেননি বিধান কুমার সাহা। বরং প্রতিটি সংকটে তিনি হয়ে উঠেছেন নির্ভরতার প্রতীক। যতবারই প্রয়োজন হয়েছে, ফোনের অপর প্রান্তে পাওয়া গেছে তাকে একজন অভিভাবকের মতো, একজন নির্ভরযোগ্য নেতার মতো!,
এই লেখায় স্পষ্ট হয়ে ওঠে, একজন নেতার প্রতি একজন কর্মীর আবেগ কতটা গভীর হতে পারে, যখন সেই নেতা তার দায়িত্বের সীমা ছাড়িয়ে মানবিকতার স্পর্শে কর্মীদের আগলে রাখেন!,
লেখার শেষাংশে মুহিবুর রহমান মুহিব এক আন্তরিক আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, আল্লাহ যেন তাকে দীর্ঘদিন জীবিত রাখেন এবং সেই সময়টুকু যেন তিনি এই নেতার সাথেই রাজনীতি করে যেতে পারেন।
এমন সম্পর্কই প্রমাণ করে—রাজনীতি কেবল ক্ষমতার বিষয় নয়; এটি বিশ্বাস, ভালোবাসা ও পারস্পরিক দায়িত্ববোধের এক দৃঢ় বন্ধন!,
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।