ঢাকা ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মে ৪, ২০২২
নিউজ ডেস্ক: সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরার বক্ত মজুমদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সিলেট মহানগর এর নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনেদ আহমদ শওকত ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বুধবার (৪ মে ) সকালে আকরার বক্ত মজুমদার মৃত্যুবরণ করেন। আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও ত্যাগী এই নেতা মৃত্যুকালে পরিবার পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমএনআই
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।